Breaking News
Home / TRENDING / ভারতের হারের পিছনে কারণটা দেখুন।

ভারতের হারের পিছনে কারণটা দেখুন।

প্রসেনজিৎ মাহাতো
হারটা যেন কিছুটা হলেও অপ্রত্যাশিত। কিছুতেই মেনে নিতে পারছিলেন না ভারতীয় ফুটবলাররা।
কোচ স্টিফেন কনস্টানটাইন অনূর্ধ্ব–২৩ দল নিয়ে সাফে গেলেও, সার্থক গোলুই, শুভাশিস বসুরাই ছিলেন টুর্নামেন্টের ফেবারিট। তবু ফাইনালে হার। ম্যাচের পর ফুটবলাররা রিজার্ভ বেঞ্চেই অনেকক্ষণ বসেছিলেন। হতাশ ভারতীয় শিবির। টুর্নামেন্ট ভাল খেলেও তীরে এসে তরি ডুববে, কেউই ভাবেনি। তবে, এই মালদ্বীপকে গ্রুপ পর্বে হারালেও, সেই ম্যাচে মালদ্বীপের প্রথম একাদশের তিনজন ফুটবলার ছিলেন না। ফাইনালের আগে টিম মিটিংয়ে ফুটবলারদের কথা মনে করিয়ে দিয়েছিলেন স্টিফেন। তা হলে কি আত্মতুষ্টি গ্রাস করল? প্রশ্ন উঠছে।
স্টিফেনের প্রথম একাদশ নামানো নিয়ে প্রশ্ন রয়েছে। ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে সুমিত পাসিকে শুরু থেকে কেন নামালেন না স্টিফেন। তিনিই জানেন কারণটা। ফাইনালে হেরেও ছেলেদের নিয়ে গর্বিত ভারতের কোচ। বলেন, ‘ছেলেরা অনেক কিছু শিখল। অনেক অভিজ্ঞতা হল ওদের। এরাই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। আগামী ৬–৮ বছরে এরাই সিনিয়র টিমে ঢুকবে। তখন এরা আরও পরিণত হবে। সুতরাং ফাইনাল হারলেও সব হারানোর ব্যাপার নেই। ছেলেদর খেলায় আমি গর্বিত।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *