Breaking News
Home / TRENDING / জয়নগর: তৃণমূলের গোষ্ঠীকোন্দলেই শ্যুট আউট: দিলীপ

জয়নগর: তৃণমূলের গোষ্ঠীকোন্দলেই শ্যুট আউট: দিলীপ

নীল বণিক:

জয়নগরের ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বৃহস্পতিবার যা হয়েছে তা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। বরং পুরোটাই পরিকল্পিত বলে অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূলের গোষ্ঠিকোন্দলের ফলে এতদিন সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছিলেন। এবার বিধায়কের পালা।

রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই বলে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। এমনকি জয়নগরের ঘটনার জন্য বেআইনি অনুপ্রবেশকেও দায়ী করলেন তিনি। রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে দিলীপ ঘোষের পরামর্শ, বিজেপিকে না আটকে আগে গোষ্ঠীদ্বন্দ আটকান। না হলে গোষ্ঠীদ্বন্দের জেরে তৃণমূলের অনেক নেতাই প্রাণ হারাবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *