Breaking News
Home / TRENDING / বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি, ষষ্ঠ আগ্নেয়গিরি জয় সত্যরূপের

বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি, ষষ্ঠ আগ্নেয়গিরি জয় সত্যরূপের

ওয়েব ডেস্ক:

ষষ্ঠ আগ্নেয়গিরি শিখরে পা দিল বাঙালি। সৌজন্যে বহরমপুরের ছেলে সত্যরূপ সিদ্ধান্ত। বৃহস্পতিবার ভোর-রাত ২টোয় জয় সত্যরূপ জয় করলেন উত্তর আমেরিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি পিকো দে ওরিজাবা। সপ্ত আগ্নেয়গিরির শৃঙ্গ অভিযানে ষষ্ঠ জয় তুলে নিলেন সত্যরূপ। আর একটি শৃঙ্গ জয় করতে পারেলেই ইতিহাস। হবে নয়া বিশ্বরেকর্ড।

সত্যরূপ সিদ্ধান্ত আগেই সাত মহাদেশের সাত শৃঙ্গ জয় করে নজির সৃষ্টি করেছেন। পরের লক্ষ্য সাতটি আগ্নেয়গিরি জয়। সেই লক্ষ্যের খুব কাছে চলে এলেন বহরমপুরের ছেলে। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর-রাত ২টোয় পিকো দে ওরিজাবার শিখরে তিরঙ্গা ওড়ান তিনি, গেয়ে ওঠেন জাতীয় সঙ্গীত।

তবে শেষটা ভালো হল না সত্যরূপদের।  শৃঙ্গ জয় করে ফেরার পথে দুর্ঘটনার পড়তে হল তাঁদের। পাহাড়ের খাঁজে পড়ে গিয়ে সত্যরূপের কোমরে চোট লাগে। পা ভাঙে গাইড সালভাদরের। তবে সঙ্গে চিকিত্‍সক ছিলেন। প্রাথমিক চিকিত্‍সার পর সত্যরূপ নিজেই গাইডকে নিয়ে নামতে থাকেন। পরে রেসকিউ টিম এসে পরিস্থিতি সামাল দেয়। বেস ক্যাম্প থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত গাইডকে।

তবে সাতে সাতের লক্ষ্য অবিচল সত্যরূপ। পরের টার্গেট অ্যান্টার্কটিকার মাউন্ট সিডলি। মাউন্ট সিডলি জয় করলেই সপ্ত আগ্নেয়গিরি জয় করা বিশ্বের কনিষ্ঠতম পর্বতারোহীর স্বীকৃতি পাবেন সত্যরূপ সিদ্ধান্ত। এই জানুয়ারিতেই বেরিয়ে পড়তে হবে সেই লক্ষ্যে। অপেক্ষায় বাঙালির বিশ্বরেকর্ড।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *