নীল বণিক:
মাও সমস্যার জন্য তৃণমূলকে দায়ি করলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি অভিযোগ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগেও মাওদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। অন্যদিকে বর্তমান সময়ে তৃণমূল সরকারের থেকে জঙ্গল মহলের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন। তার প্রভাব লোকসভা ভোটেও পরবে বলে বুঝতে পারছে রাজ্যের শাসক দল। সেই জন্য নিজেদের ভোট ব্যাংক অটুট রাখতেই পুরোনো মাও স্মৃতি উসকে দিয়ে মাও সমস্যার চিত্র তুলে ধরছে রাজ্যের শাসক দল। দিলীপ ঘোষ আরও বলেন, জঙ্গলমহলে মাওবাদিদের কার্যকলাপ বলে কিছুই নেই। সবটাই তৃণমূলের ভয় দেখানোর রাজনীতি। ভোট অাসার অাগে মানুষকে বিভ্রান্ত করে ভোট নেওয়ার চেষ্টা।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা জঙ্গল থেকে উদ্ধার হওয়া মাওবাদি পোস্টারে খুনের হুমকি দেওয়া হয়েছে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এই প্রসঙ্গে তিনি দিলীপ বলেন, রাজ্যে ক্ষমতায় এসে জঙ্গলমহলে মাওবাদি সমস্যা মিটিয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু পঞ্চায়েত ভোটে তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে জঙ্গলমহল। ধস নেমেছে ভোটব্যাংকে। সামনে ভোট আসছে তাই ভোট ব্যাংক ধরে রাখতে তৃণমূল জঙ্গলমহলে মাওবাদি সমস্যা চিত্র তুলে ধরছে। বিজেপির রাজ্য সভাপতির অারও অভিযোগ, আধা সামরিক বাহিনী মোতায়নে কেন্দ্রের ২০০ কোটি টাকা বরাদ্দ পেতেই তৃণমূল সরকার মাওবাদি সমস্যা তুলে ধরেছেন জঙ্গলমহলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news