ওয়েব ডেস্ক:
এ বছর পদার্থবিদ্যায় যৌথ ভাবে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। লেসার ফিজিক্সে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য নোবেল দেওয়া হল এই তিনজনকে। সুইডিশ অ্যাকাডেমি সূত্রে খবর, চোখের অপারেশনের জন্য সূক্ষতম যন্ত্রপাতি তৈরি করেছেন বিজ্ঞানীরা। তিন বিজ্ঞানীর নাম আর্থার অ্যাশকিন, জিরার্ড মুরো এবং ডোনা স্ট্রিকল্যান্ড।
অ্যাশকিনের ‘অপটিক্যাল টুইজার’ আবিষ্কার করেছেন। যা দিয়ে সূক্ষাতিসূক্ষ কণা, পরমাণু, ভাইরাস ও অন্যান্য জীবন্ত কোষের নাগাল পাওয়া সম্ভব হবে।
মুরো ও স্ট্রিকল্যান্ড যৌথভাবে অতি ক্ষুদ্র অপটিক্যাল পালস সৃষ্টি করার পদ্ধতি আবিষ্কার করেছেন। মানব সভ্যতার ইতিহাসে এত ক্ষুদ্র লেসার পালস আগে আবিষ্কার হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news