Breaking News
Home / TRENDING / ভাল আছেন দিলীপ ঘোষ
Dilip Ghosh, BJP West Bengal state president. salil bera

ভাল আছেন দিলীপ ঘোষ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

আগের থেকে এখন অনেকটাই ভালো রয়েছেন দিলীপ ঘোষ। গতকাল হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে জ্বর নেই তার, অতি দ্রুত সেরে উঠবেন রাজ্য সভাপতি। শনিবার বিকেলে তার ফুসফুসে সিটি স্ক্যান করা হয় এবং সেখানে প্রাথমিকভাবে কিছু সমস্যা চিকিৎসকদের নজরে আসে। তবে কিভাবে চিকিৎসা করা হবে তা স্থির করা হবে সিটিস্ক্যানের চূড়ান্ত রিপোর্টের ওপর ভিত্তি করে। তবে এখন তাকে জেনারেল আইসোলেশন কেবিনে স্থানান্তরিত করা হয়েছে।

প্রসঙ্গত শুক্রবার কোভিড সংক্রমণ ধরা পরবার পরই জ্বর এবং শরীরে অক্সিজেনের সামান্য ঘাটতি নিয়ে আমরি হসপিটালে ভর্তি হন বিজেপির রাজ্য সভাপতি। হাসপাতালে তরফ থেকে জানানো হয়েছে চিকিৎসা শুরু হতেই তার জ্বর কমতে শুরু করেছে। শরীরে অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে তিনি নরমাল ডায়েটেই রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন রাজ্য সভাপতির শরীরে কোন কো-মরবিডিটি নেই সেই কারণে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা।

প্রসঙ্গত গত কয়েক মাসের মধ্যেই বাংলায় বিজেপির একাধিক নেতা নেত্রী করোনা সংক্রমিত হয়েছেন। লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পল অনুপম হাজরা নতুন একাধিক নেতা নেত্রী করোনা আক্রান্ত হয়েছেন। নবান্ন অভিযান এ অংশগ্রহণকারী বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় ও বর্তমানে করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি। আর এইসবের মাঝেই রাজ্য সভাপতির করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *