Breaking News
Home / TRENDING / আজ উত্তরবঙ্গে নাড্ডা, পুজো দেবেন কালীবাড়িতে

আজ উত্তরবঙ্গে নাড্ডা, পুজো দেবেন কালীবাড়িতে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

২১-এর ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির পাখির চোখ উত্তরবঙ্গ। আর আজ সেই কারনেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উত্তরবঙ্গে আসছেন একদিনের ঝটিকা সফরে। সাংগঠনিক বৈঠক করার পাশাপাশি এখানে শিলিগুড়িতে কয়েকটি পুজোমণ্ডপে তিনি ঘুরে দেখবেন।

গতকাল দুপুরে কেন্দ্রীয় বিজেপি দপ্তরের তরফ থেকে তার সফর সূচি প্রকাশ করা হয়। আজ দুপুর বারোটা নাগাদ তিনি শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ি তে পুজো দেবেন। এরপর দুপুর দেড়টা নাগাদ শিলিগুড়ির একটি হোটেলে তিনি সাংগঠনিক বৈঠক গুলি করবেন। সমাজ সংস্কারক পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্যও জানাবেন তিনি।

প্রসঙ্গত রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে এ সাংগঠনিক বৈঠক গুলিতে সাংবাদিকদের প্রবেশ অনুমতি দেওয়া হবে না। তার বদলে বিজেপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে লাইভ ফিড সরবরাহ করা হবে।
যদিও বেশ কিছুদিন আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর কৈলাশ বিজয়বর্গী সর্বভারতীয় সভাপতির ঝটিকা সফরে আসবার কথা জানিয়েছিলেন এবং সেই সঙ্গে তিনি আরও জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ষষ্ঠীর দিন সকল বাঙালিকে ভার্চুয়ালি দুর্গাপূজা শুভেচ্ছা জানাবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *