নীল বণিক:
ফের দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করল আসানসোল পুলিশ কমিশনারেট। রবিবার দূর্গাপুরে যুব মোর্চার বাইক মিছিল কর্মসূচীতে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সে সময় তাঁর নিজের গাড়িতে পুলিশ লেখা স্টিকার ছিল বলে অভিযোগ পুলিশের। এই কারণে দূর্গাপুর পুলিশ দিলীপের বিরুদ্ধে একটি মামলা রুজু করে।
যদিও এই মামলাকে পাত্তা দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ভোটের আগে মামলা দিয়ে পুলিশ আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। অন্যদিকে পুলিশের এই মামলা প্রসঙ্গে মুকুল রায় বলেন, দিলীপ ঘোষের গাড়িতে পুলিশ লেখা কোনও স্টিকার ছিল না। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে পুলিশ লেখা ছিল। পুলিশ বোকামি করেই দিলীপ ঘোষের নামে মামলা রুজু করেছে। তবে মামলা করে বিজেপি কর্মীদের আটকানো যাবে না বলে জানালেন বিজেপি নেতা মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news