Breaking News
Home / TRENDING / কোরান না বুঝেই বহুবিবাহ, বললেন মিশরের ইমাম

কোরান না বুঝেই বহুবিবাহ, বললেন মিশরের ইমাম

ওয়েব ডেক্স :

 

বহু বিবাহ করা বা বহুপত্নী রাখার বিষয়টি নারী এবং শিশুদের জন্য অবিচার বলে মন্তব্য করলেন শেখ আহমেদ আল তায়েব। ২০১০ সাল থেকে তিনি মিশরের আল-আজহার এর প্রধান ইমাম হিসেবে রয়েছেন। তিনি তাঁর সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে মুসলিম সমাজের প্রতি বার্তা দেন, একটি বিবাহ করাই নিয়ম। বহুবিবাহ হচ্ছে ব্যতিক্রম।

 

তিনি  বলেন, “যারা স্ত্রী থাকা সত্ত্বেও বহু বিবাহ করার পক্ষে থাকেন এবং সেটাকেই ঠিক বলে মনে করেন। তাহলে তারা সকলেই ভুল করছে।”  যেহেতু তিনি প্রধান ইমাম, তাই সুন্নি ইসলামের সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে তার এই বার্তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে ইসলামিক সমাজে। তবে এই বিতর্কের মুখে মিশরের আল-আজহার নামের ইসলামিক প্রতিষ্ঠান তাঁর এই মন্তব্য নিয়ে ব্যাখ্যা দেন। তারা বলেন, “প্রধান ইমাম বহুবিবাহের ওপর নিষেধাজ্ঞা জারি করেননি। তিনি বহু বিবাহ নিয়ে মানুষের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছেন।”

 

বিতর্কের জবাব দিতে গিয়ে মিশরের এই ইমাম কোরান থেকে ব্যাখ্যা দিয়ে বলেছেন, “একজন মুসলিম পুরুষ একাধিক স্ত্রী রাখতে পারেন। কিন্তু তাকে একাধিক স্ত্রীর, প্রত্যেকের জন্য ন্যায্যতার শর্ত মেনে চলতে হবে। যদি এই ন্যায্যতা না থাকে তাহলে একাধিক স্ত্রী বা বহু বিবাহ নিষিদ্ধ।” তবে তিনি এও মনে করেন যে, একাধিক স্ত্রী রেখে ন্যায্যতা রাখা সম্ভব নয়।

 

নারীদের অধিকারকে সমর্থন করে ইমাম টুইট করে বলেন, “সমাজের অর্ধেক নারী। ফলে তারাই সমাজের প্রতিনিধিত্ব করেন। আমরা যদি তাদের সম্মান না করি, তাহলে এটি কেবল এক পায়ে হেঁটে যাওয়া।” ইমামের এই বক্তব্যের মুসলিম সমাজে বিতর্কে সৃষ্টি হলেও মিশরের নারী জাতীয় কাউন্সিল এই বক্তব্যকে সমর্থন করেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *