Breaking News
Home / TRENDING / সভাস্থলের পর হেলিপ্যাড নির্মাণেও না, অমিতের সভা নিয়ে সংশয়

সভাস্থলের পর হেলিপ্যাড নির্মাণেও না, অমিতের সভা নিয়ে সংশয়

ওয়েব ডেস্ক:

হেলিপ্যাড নির্মাণের অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন। বিজেপির সর্বভারতীয় সভাপতির সভাস্থল বিতর্কের পর তাঁর হেলকপ্টার নামার জন্য হ্যালিপ্যাড নির্মাণের অনুমতিও মিলল না। জেলা প্রশাসনের মতে, এই মুহূর্তে বিমানবন্দর সংস্কারের কাজ চলছে, অতএব এখন হেলিপ্যাড তৈরির অনুমতি সম্ভব নয়।

মালদার অতিরিক্ত জেলা শাসকের চিঠিতে বলা হয়েছে, বর্তমানে মালদা জেলার বিমানবন্দরটি ‘আন সেভ ফর প্যাসেঞ্জার’। ঘটনায় বিরক্ত বিজেপির নেতৃত্ব। উত্তরবঙ্গের বিজেপি আহ্বায়ক রথীন্দ্রনাথ বোস সাংবাদিক বৈঠকে বলেন, এর পিছনে চক্রান্ত রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, সপ্তাহে ২দিন মালদা বিমানবন্দরে রাজ্য পরিবহন দপ্তরের যাত্রী পরিষেবার হেলিকপটার ওঠা-নামা করছে। তবুও প্রশাসন কী করে ওই বিমানবন্দরকে বিপজ্জনক বলে?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *