Breaking News
Home / TRENDING / দিল্লির বৈঠকে এবার রাজ্যের রেকর্ড সংখ্যক সংখ্যালঘু বিজেপি নেতা

দিল্লির বৈঠকে এবার রাজ্যের রেকর্ড সংখ্যক সংখ্যালঘু বিজেপি নেতা

নীল বণিক:

এবার জাতীয় কর্মসমিতির বৈঠকে বাংলা থেকে রেকর্ড সংখ্যক সংখ্যালঘু বিজেপি নেতা যোগদান করছেন। সারা বাংলা থেকে মোট ৬০০ সংখ্যালঘু বিজেপি নেতা এবার দিল্লি যাচ্ছেন। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটার একটা ফ্যাক্টর। সে কথা বিলক্ষণ বুঝতে পারছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সেই কারণে রাজ্য বিজেপির সংখ্যালঘু নেতারা এবার দিল্লির জাতীয় কর্মসমিতির বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছেন।

রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্র থেকেই সংখ্যালঘু নেতারা দিল্লিতে এবারের জাতীয় কর্মসমিতির বৈঠকে হাজির হবেন বলে জানা গিয়েছে। প্রত্যেকটি লোকসভা থেকে ১২ জন করে সংখ্যালঘু নেতা যাচ্ছেন বলে জানিয়েছেন রাজ্যের মাইনরিটি মোর্চার সভাপতি মহম্মদ আলি হোসেন। তিনি জানান, এর আগে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এতজন সংখ্যালঘু নেতা কোনও রাজ্য থেকে হাজির হননি।

এমনকি এবারের বৈঠকেও অন্য কোনও রাজ্য থেকেও এতজন সংখ্যালঘু নেতা হাজির হবেন না। এই কারণেই বাংলার বিজেপির সংখ্যালঘু নেতাদের কাছে এবারের জাতীয় কর্মসমিতির বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *