নীল বণিক:
লোকসভায় তৃণমূল ক্যাডারদের রসগোল্লা দেওয়ার নিদান দিলীপ ঘোষের। বসিরহাটে আইন অমান্য আন্দোলন কর্মসূচীতে অংশগ্রহণ করে দিলীপ ঘোষ বলেন, আমাদের কর্মীরা মার খাচ্ছে। পুলিশ সবকিছু দেখেও নিরব দর্শকের ভূমিকায়। কিন্তুু এই অংক আর বেশিদিন মিলবে না। দিলীপ ঘোষ আজ বিজেপি কর্মীদের বলেন, আপনারা মার খাচ্ছেন। ২০১৯-এর লোকসভায় দিদির পুলিশ থাকবে না। কেন্দ্রীয় বাহিনী দিয়ে লোকসভা ভোট হয়। সেই সময় দিদির ক্যাডারদের আপনারা রসগোল্লা খাওয়াবেন। রাজ্য বিজেপির সভাপতি আরও বলেন, দিদির ক্যাডাররা বহু দিন রসগোল্লা খায়নি। আমরা পেটপুড়ে রসগোল্লা খাওয়াব।
বস্যারহাটে দলের কর্মীদের তিনি রসগোল্লা তৈরি রাখারও নির্দেশ দেন। পাশাপাশি তৃণমূল রাজ্য বিজেপিকে কোথাও সভা করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি। সেকারণেই রাজ্য বিজেপি সব জায়গায় আইন অমান্য শুরু করেছে। একই কারণে সোমবার বসিরহাটে জেলা বিজেপি আইন অমান্য করছে বলে জানান দিলীপ ঘোষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news