নিজস্ব সংবাদদাতা:
প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। আজ দুপুর আড়াইটে নাগাদ নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা গানের জগতের এই নক্ষত্র। বয়স হয়েছিল ৯১ বছর। বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
দ্বিজেন মুখোপাধ্যায় ১৫০০ বেশি গান রেকর্ড করেছেন। তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডের সংখ্যা ৮০০। বহু হিন্দি গানও গেয়েছেন। পেয়েছেন ভারত সরকারের পদ্মভূষণ ও পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভূষণ সম্মান।
‘স্বর্ণযুগে’র অন্যতম প্রখ্যাত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের মৃত্যুতে বাংলা সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news