Breaking News
Home / TRENDING / বিজেপির সভা করতে দিল না অভিষেক, স্পষ্ট অভিযোগ দিলীপের

বিজেপির সভা করতে দিল না অভিষেক, স্পষ্ট অভিযোগ দিলীপের

নীল বণিক:

ফের দিলীপ ঘোষের সভা আটকে দিল পুলিশ। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতির ডায়মন্ডহারবারে একটি সভা করার কথা ছিল। কিন্তুু সেই সভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ বাতিল করেছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ।

এই বিষয়ে দিলীপ বলেন, আমাদের সভার জন্য আগেই দলীয় কর্মীরা অনুমতি নিয়েছিলেন। বিজেপির সভা আটকাতে তৃণমূলই প্রশাসনের উপর চাপ তৈরি করে। তাই প্রশাসন বিজেপির সভা বাতিল করে রাজ্যের শাসক দলকে সভা করার অনুমতি দিয়েছে। তবে এইসঙ্গে দিলীপ জানিয়েও দেন, সভা আমি করবই। এদিন বাতিল করেছেন। তার জন্য ফিরে গেলাম। আবার সভার অনুমতি চাইব। তবে সেদিন অনুমতি বাতিল করলে জোর করেই সভা করব আমরা। সেদিন পুলিশের কোনও কথাই মানবো না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *