Breaking News
Home / TRENDING / ২০১৯ : মমতার সন্ধ্যা-মুনমুনের বিপক্ষে তৈরি মুকুলের চাঁদের হাট

২০১৯ : মমতার সন্ধ্যা-মুনমুনের বিপক্ষে তৈরি মুকুলের চাঁদের হাট

প্রসেনজিৎ ধর:

হাতে গুণে আর কয়েক মাস, তারপর লোকসভা ভোট, তার আগেই মমতার রাতের ঘুম কাড়লেন মুকুল রায়!
সূত্রের খবর টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে বলিউডের রাণি মুখোপাধ্যায়। গায়ক অভিজিৎ ভট্টাচার্য, এমন কি বিজেপি তে যোগদান করার পর নিজের ব্যক্তিগত কাজের জন্য অনেক দুরে চলে যাওয়া কুমার শানু। এঁদের প্রত্যেকের সঙ্গে মুম্বইয়ে আলাদা করে দেখা করে বৈঠক করেন কৈলাস-মুকুল জুটি। রাজ্যে থেকে তাঁদের লোকসভা ভোটে লড়ানোর লক্ষ্য নিয়েই এ হেন ম্যারাথন সাক্ষাৎ তা নিয়ে সংশয় নেই রাজনৈতিক মহলের। সম্প্রতি মুকুল রায় মুম্বই গিয়ে এই তারকা-অভিযান চালিয়েছেন বলে বিজেপির অন্দরে খবর। তাঁর সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়র মত বিজেপির শীর্ষস্তরের নেতা।
অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই দলে টেনেছেন মুকুল। তবে মৌসুমী দিয়ে শুরু, লাইনে রয়েছেন আরও একঝাঁক তারকা!
২০১৪ সালের লোকসভা ভোটে মাত্র দুটি আসন পেয়েছিল গেরুয়া শিবির। তখনও রাজ্যে বিজেপি সে ভাবে আসর জমাতে পারেনি। কিন্তু সময় যত গেছে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যে বিজেপির প্রাসঙ্গিকতা অন্য মাত্রা পেয়েছে। তাই এই সুযোগ হাত ছাড়া করতে চাইছেন না দিলীপ ঘোষ, মুকুল রায়রা। সব কিছু ঠিকমত এগোলে আর কয়েকদিন অপেক্ষা করলেই জানা যাবে এই সব তারকা প্রার্থীরা কে কোন আসন থেকে লড়বেন। মুকুল রায় মুম্বই গিয়েছিলেন, একথা স্বীকার করলেও এই বিষয়ে বিশদে মুখ খোলেননি। বিজেপির আর এক নেতা ও টলিউডের অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, “শিল্পীরা সবসময়ই মানুষের উপকার করে এসেছেন। তাঁরা মানুষের কাজ করতে চান। তাই যে সমস্ত অভিনেতা বা অভিনেত্রীর অবসর নেওয়ার সময় এসেছে বিজেপি তাদের দলে নেবে এবং মানুষের কাজ করার জন্য প্রার্থীও করবে।”
রাজ্য রাজনীতিতে গ্ল্যামার অস্ত্রের আমদানি মমতা অনেকদিন আগেই করেছেন। সন্ধ্যা রায়, মুনমুন সেন, দেব ও আরও কয়েকজন মমতার গ্ল্যামার রাজনীতির কুশীলব। এবার মমতার অস্ত্রেই মমতাকে চ্যালেঞ্জ জানালেন মুকুল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *