Breaking News
Home / TRENDING / আপাতত আন্দামানে নয়, পর্যটনপ্রিয় বাঙালিকে সতর্ক করল হাওয়া অফিস

আপাতত আন্দামানে নয়, পর্যটনপ্রিয় বাঙালিকে সতর্ক করল হাওয়া অফিস

নিজস্ব সংবাদদাতা:

ভ্রমণপিপাসু বাঙালির জন্য আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা, আর যেখানেই যান কেন, আগামী এক হপ্তা ( বিশেষ করে ৫, ৬ ও ৭ ডিসেম্বর)  খানেক আন্দামান না যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। যাঁদের আগেভাগে টিকিট কাটা তাঁরাও ভাবুন টিকিট ক্যানসেল করবেন কিনা, আর একান্তই যদি যান তবে বৃষ্টির কথা মাথায় রাখুন। অল্প বৃষ্টি না। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে দক্ষিণ চিন সাগরে ঘণিভুত ঘূর্ণিঝড় ‘পাবুক’-এর কারণে আগামী ৫, ৬ ও ৭ তারিখে আন্দামানের প্রায় সমস্ত দ্বীপে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।

বর্তমানে পোর্ট ব্লেয়ার থেকে ১৫ কিলোমিটার দূরে রয়েছে ‘পাবুক’। আগামী ৫ তারিখ সেটি আন্দামান দ্বীপপুঞ্জে আছড়ে পড়বে। শুরু হবে বৃষ্টি। এর ফলে কম করে ৭ তারিখ অবধি সেখানকার আবহাওয়া থাকবে খুব খারাপ। ইতিমধ্যে স্থানীয় মৎস্যজীবীদের ৪ থেকে ৭ তারিখ অবধি সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গে কোনও প্রভাব পড়বে না।

এইসঙ্গে হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী ৭২ ঘণ্টা স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা। তবে একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে উত্তরবঙ্গ আগামী দু’দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই কারণে সিকিমে হতে পারে তুষারপাত। তবে নগরবাসীর জন্য সুখবর, শীত এখনই যাচ্ছে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ আপাতত বজায় থাকবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *