নীল বণিক:
ইডেন গার্ডেন্স থেকে পাক ক্রিকেটারদের ছবি খোলার দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কাশ্মীরে নিহত জওয়ানদের শ্রদ্ধায় মোহালি, মুম্বাই সহ দেশের বিভিন্ন স্টেডিয়ামে পাক ক্রীকেটারদের ছবি খুল ফেলা হয়েছে। শুক্রবার বিজেপির রাজ্য সদর দফতরে বসে ইডেন গার্ডেন্সকে তাদের অনুসরণ করার কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি। নাম না করে সিএবিকে ইডেন গার্ডেন্স থেকে ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ সহ পাক ক্রিকেটারদের ছবি সরানোর কথা জানান দিলীপ ঘোষ। অন্যথায় সিএবির বিরুদ্ধে বিজেপির যুব সংগঠন যুব মোর্চার অন্দোলনে নামবে বলেও জানান বিজেপির রাজ্য সভাপতি। রাজ্য বিজেপির এই আন্দোলনের হুমকিতে সিএবি অফিসের সামনে বিশাল পুলিশ মোতায়েত করেছে লালবাজার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news