Breaking News
Home / TRENDING / বিধায়ক খুনে রাতেই ফুলবাড়ি রওনা দিল সিআইডি

বিধায়ক খুনে রাতেই ফুলবাড়ি রওনা দিল সিআইডি

নীল বণিক:

তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে ফুলবাড়িতে যাচ্ছে সিআইডির বিশেষ দল। রাতেই ভবানীভবনের গোয়েন্দারা নদীয়ার মাঝদিয়ার ফুলবাড়িতে রওনা হচ্ছেন বলে নদীয়া জেলা পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, শনিবার রাতে কৃষ্নগন্জ ব্লকে আততায়ীদের হাতে খুন হন তৃণমূ্ল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। তার খুনিদের ধরতে মাঝদিয়া, হাঁসখালি, বগুলা, ভিমপুর, গেদেতে চুরুনী তল্লাসি শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে অনুষ্ঠানে আসা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাদের থেকেই দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছে স্থানীয় পুলিশ। রাতেই গুলির খোলগুলিকে ফরেন্সিকে পাঠাচ্ছে পুলিশ। পুলিশ কুকুর দিয়ে তল্লাশি শুরু করা হয়েছে।
রবিবার থেকে জেলা পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত করবে সিআইডি। জেলা পুলিশ মনে করছে খুন হওয়ার জায়গা থেকে বাংলাদেশ সীমান্ত ঢিল ছোড়া দুরত্বে। সেক্ষেত্রে দুষ্কৃতীরা বাংলাদেশ পালিয়ে যেতে পারে। তাই এতবড় কাণ্ডে সিআইডিকে প্রয়োজন। সেইজন্য সময় নষ্ট না করে আগেভাগে সিআইডিকে পাঠিয়ে দিল রাজ্য সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *