Breaking News
Home / TRENDING / সাফল্য এনআইএ-র, কওসর হেফাজতে, উত্তরপ্রদেশে ৫ জঙ্গি গ্রেফতার

সাফল্য এনআইএ-র, কওসর হেফাজতে, উত্তরপ্রদেশে ৫ জঙ্গি গ্রেফতার

ওয়েব ডেস্ক:

রাজ্য ও দেশ জুড়ে সক্রিয় এনআইএ। একদিকে যখন খাগড়াগড় কাণ্ডের মূল অভিযুক্ত কওসরকে ১৫ দিনের হেফাজতে পেল এনআইএ, অন্যদিকে তখন দেশ জুড়ে অভিযান চালিয়ে ৫ সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ।

২০১৪ সালে খাগড়াগড় বিস্ফোরণে মূল অভিযুক্ত এই কওসর। আগেই তাকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়। আজ এনআইএ নিজেদের হেফাজতে পেল। কওসরের বিরুদ্ধে একাধিক জঙ্গি কার্যকলাপের অভিযোগ রয়েছে। সে যেমন বুদ্ধগয়া বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত, তেমনি কাগড়াগড় বিস্ফোরণের মূল পাণ্ডা। এইসঙ্গে তার সঙ্গে জেএমবি জঙ্গি সংগঠনের সংযোগ রয়েছে বলে খবর। স্বভাবতই কওসরকে এনআইএ নিজেদের হেফাজতে পাওয়া তদন্ত পক্রিয়ায় অগ্রগতি হবে বলে সূত্রের খবর।

পাশাপাশি আজই একযোগে ১৬টি জায়গায় জঙ্গি বিরোধী তল্লাশি অভিযান জাতীয় তদন্তকারী সংস্থাটি। বুধবার সকাল থেকে দিল্লি ও উত্তরপ্রদেশে এই অভিযান চালানো হয়।

এনআইএ সূত্রে খবর, জঙ্গি সংগঠন আইএসের নতুন একটি মডিউলের সন্ধান মিলেছে। সেই মডিউলের নাম ‘হরকত উল হারব এ ইসলাম’। তল্লাশিতে মোট ৫জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *