Breaking News
Home / TRENDING / প্রয়াত থিয়েটার ও টেলি সিরিয়াল অভিনেতা গৌতম দে

প্রয়াত থিয়েটার ও টেলি সিরিয়াল অভিনেতা গৌতম দে

ওয়েব ডেস্ক:

প্রয়াত হলেন প্রখ্যাত অভিনেতা গৌতম দে। ক্যানসারে আক্রান্ত ছিলেন শিল্পী। সোমবার সকালে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৫ বছর।

যদিও তিনি ছিলেন বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় চরিত্রাভিনেতা হিসেবেই অধিক পরিচিত, তথাপি থিয়েটার দিয়েই অভিনয় জীবন শুরু গৌতম দে। ১৯৮০ সালে প্রথম থিয়েটার। প্রথম বাংলা নাটক ‘শ্রীমতী ভয়ঙ্করী’ সাড়া ফেলে। সেবার রবি ঘোষ, বাসবী নন্দী, শেখর চট্টোপাধ্যায়ের মতো ডাকসাইটে অভিনেতাদের সঙ্গে তাঁর অভিনয়ও নজর কাড়ে।

একটা সময় গৌতম দে অভিনীত ‘সাবাস পেটোপাঁচু’, ‘দম্পতি’, ‘বৈশাখী ঝড়’ মতো একাধিক নাটক রঙ্গনা, বিশ্বরূপা, রংমহল, বিজন থিয়েটারে হইহই করে চলেছিল। পরবর্তীকালে বাংলা সিরিয়ালের ব্যস্ততম অভিনেতা হয়ে ওঠেন তিনি প্রয়াত শিল্পী। অভিনয় করেছেন বাংলা ছবিতেও। বিখ্যাত হয়ে ওঠেন জনপ্রিয় সিরিয়াল ‘জন্মভূমি’তে অভিনয় করে। এরপর একে একে ‘এ কোন সকাল’, ‘তিথির অতিথি’, ‘ধ্যাৎ তেরিকা’, ‘লাবণ্যের সংসার’, ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’-সহ অনেক সিরিয়াল। সমসাময়িক অতি জনপ্রিয় দু’টি টেলি সিরিয়াল ‘রানি রাসমণি’ এবং ‘কুসুমদোলা’-তেও অভিনয় করছিলেন তিনি।

আজ দুপুরে শিল্পীর মরদেহ টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে আসার কথা ছিল। গৌতম দের মৃত্যুতে বাংলা থিয়েটার, টেলিভিশন ও সিনেমা জগতে শোকের ছায়া নেমেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *