চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
দিদিকে খুনের দায়ে গ্রেফতার করা হল দুই ভাইকে। ৪ আগস্ট গুজরাতের আমেদাবাদে সরিতা রেসিডেন্সি রাখি উৎসবের দিন খুন হন দিদি সৌকি সাধু। জানা গিয়েছে, রাখি উৎসবের দিন সাজিজুল শেখ ও রোজালি শেখ নামে দুই ভাইকে রাখি পরাচ্ছিলেন দিদি মীরা। সেই সময়ে দুই ভাই দিদি মীরাকে খুন করেন এবং ৬ লক্ষ টাকার গহনা চুরি করে পালিয়ে যান।
পুলিশ সূত্রে খবর, এই খুনের ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল। কারণ দুই ভাই রাখি পরার নাম করে দিদির কাছে গিয়েছিলেন। এবং সুযোগ বুঝে খুন করেন। খুনের পিছনে পারিবারিক দ্বন্দ্ব রয়েছে প্রাথমিকভাবে বলে মনে করছে পুলিশ। ওই দিনের ঘটনার পর থেকেই অভিযুক্ত দু’জন পলাতক ছিল। সোমবার ওই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news