নিজস্ব সংবাদদাতা:
চোপড়ার মিদ্দাপাড়ার ১৫৯ নম্বর বুথের পর এবার একইরকম গোলমাল হল দার্জিলিং কেন্দ্রের দিঘির কলোনির ১৮০ নম্বর বুথেও। অভিযোগ, ভোটারদের ভোটদানে বাধা দেয় একদল দুষ্কৃতী। এলাকাবাসীর অভিযোগ এর পেছনে রয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার প্রতিবাদে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ভোটাররা। তাদের দাবি কেন্দ্রীয় বাহিনী দিতে হবে ওই বুথে।
স্থানীয় সূত্রে খবর, ঘটনার মূল অভিযুক্ত তৃণমূল কর্মীকে পাকড়াও করে পুলিশ। এদিকে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news