Breaking News
Home / TRENDING / পাহাড়ে ইভিএম-গোলযোগ, চোপড়ায় ভোটদানে বাধা, দুষ্কৃতী তাণ্ডব

পাহাড়ে ইভিএম-গোলযোগ, চোপড়ায় ভোটদানে বাধা, দুষ্কৃতী তাণ্ডব

নিজস্ব সংবাদদাতা:

দ্বিতীয় দফার ভোটে এখনও অবধি একটি ইভিএম খারাপ হওয়ার খবর মিলেছে। কমিশন সূত্রে খবর, দার্জিলিংয়ের সেন্ট টেরেসা স্কুলের বুথের ইভিএমটি বিকল হয়েছে। সেটিকে সারানোর চেষ্টা চলছে।

এইসঙ্গে রাজ্যের তিন কেন্দ্রের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। উত্তর দিনাজপুরের চোপড়ায় সাধারণ মানুষকে ভোটদানে বাধা দেয় বেশ কিছু দুষ্কৃতী। পরে এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। সেখানে মহিলাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। প্রায় একই ধরনের ঘটনা ঘটে কাছেই দিঘির কলোনির ১৮০ নম্বর বুথেও। সেখানেও এলাকাবাসীদের ভোটদানে বাধা দেওয়া হয় বলে জানা গিয়েছে।
এদিকে ইসলামপুরের মানিকপুর প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ না থাকায় বুথের জানলা খুলেই চলছে ভোটগ্রহণ। পরিস্থিতি খতিয়ে দেখেন এলাকার সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম।

কমিশন সূত্রে খবর, সকাল ৯ টা পর্যন্ত দার্জিলিং কেন্দ্রে ভোট পড়েছে ১৭ শতাংশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *