Breaking News
Home / TRENDING / ভোটের সন্ত্রাস চলছেই, কেন্দ্রীয় বাহিনী ‘আইওয়াশ’ : শঙ্কর মালাকার

ভোটের সন্ত্রাস চলছেই, কেন্দ্রীয় বাহিনী ‘আইওয়াশ’ : শঙ্কর মালাকার

নিজস্ব সংবাদদাতা

কেন্দ্রীয় বাহিনী নেই, অনেক পোলিং বুথেই রয়েছে গুটিকয় হোমগার্ড, এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার। এদিন নিজের বুথে ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী ‘আইওয়াশ’। রাজ্যপুলিশই তাদের বুথে নিযুক্ত করছে এবং ভোটের পর পুলিশ বুথে থাকবে বলে হুমকিও দেওয়া হয়েছে। এবিষয়ে জেলার নির্বাচনী পর্যবেক্ষকের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন বলেও জানান শঙ্কর মালাকার। তিনি বলেন, নির্বাচন কমিশন নিজের দায়িত্বে অসফল হয়েছে। ফাঁসীদেওয়া লোকসভা কেন্গ্রের ২৩৭ নম্বর বুথে কংগ্রেসের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি শঙ্কর মালাকারের অভিযোগ, চা বাগানের প্রত্যন্ত গ্রাম ও জঙ্গল এলাকায় মানুষকে ভোট দিতে দিচ্ছেনা শাসকদল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *