Breaking News
Home / TRENDING / ভরা কোটালের জলোচ্ছাস দেখতে দিঘায় ভিড় পর্যটকদের

ভরা কোটালের জলোচ্ছাস দেখতে দিঘায় ভিড় পর্যটকদের

নিজস্ব সংবাদদাতাঃ

দিঘা: অমাবস্যার ভরা কোটাল। আজ জোয়ারের সময় ফুলেফেঁপে উঠল সমুদ্র। ঢেউ আছড়ে পড়ল পাড়ে। গার্ডওয়াল টপকে এসে জল ভিজিয়ে দিল সৈকত সরণীকে। পাড়ে বসেই সমুদ্রের এই ভয়ঙ্কর সুন্দর রূপ উপভোগ করলেন পর্যটকরা। এই সময় সমুদ্র স্নানে নামা যায় না। কিন্তু পাড়ে গার্ডওয়ালে বসে থাকলেই সমুদ্রের জল ভিজিয়ে দিয়ে যায়। অনেক পর্যটক এই দৃশ্য উপভোগ করার জন্য দিনক্ষণ দেখেই দিঘায় আসেন। বহু পর্যটক বারবার এসেছেন এই টানে। অনেকে না জেনেই দিঘায় এসে প্রথমবার এই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন।

গত দুদিন ছুটি তার ওপর আজ ভারত বনধের ডাক দিয়েছিল বিরোধীরা। তাই দিঘা পর্যটকের ভিড় বেশ ভালই। সকাল থেকেই সমুদ্র স্নানে নামার নিষেধাজ্ঞা ছিল। সতর্ক পাহারাও ছিল সমুদ্র পাড় বরাবর। সৈকত সরণী ছিল ভিড়ে ঠাসা। জ্বলচ্ছাসের দৃশ্য সকলকেই মুগ্ধ করেছে। বিশেষ করে যারা প্রথমবার এই দৃশ্য দেখলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *