Breaking News
Home / TRENDING / সাবেক কংগ্রেসের আঁতুড় ঘর মুর্শিদাবাদে বনধে সাড়া মিলল না

সাবেক কংগ্রেসের আঁতুড় ঘর মুর্শিদাবাদে বনধে সাড়া মিলল না

নিজস্ব সংবাদদাতাঃ

মুর্শিদাবাদ: বাম এবং কংগ্রেস ডাকা বনধে মুর্শিদাবাদে মিশ্র প্রভাব পড়ল। সোমবার সকালে যান চলাচল না করলেও বেলা বাড়তেই যান চলাচল স্বাভাবিক হয়।

আজ সকাল থেকে জেলার বিভিন্ন জায়গায় বনধের সর্মথনে দোকান পাট বন্ধ ছিল। সকালে জঙ্গিপুরে ৩৪নং জাতীয় সড়কের উপরে ওমপরপুরে বনধের সর্মথনে সাংসদ অভিজিৎ মুখার্জির নেতৃত্বে কংগ্রেস কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অন্যদিকে জেলার সদর শহর বহরমপুরে বনধের সমর্থনে রাস্তায় নামেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী কেন্দ্র ও রাজ্যকে আক্রমণ করে বলেন, কেন্দ্রীয় সরকার নিজের আর্থিক সংকট আটকানোর জন্য দিনের পর দিন উৎপাদন শুল্ক বসিয়ে চলছে। এর ফলে আজকে বাজারে আকাশ ছোঁয়া দাম। আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা পেট্রোল ও ডিজেলের দামে সেঞ্চুরি করতে চলেছি। তাঁর অভিযোগ, কেন্দ্র সরকার যেমন মুল্য বৃদ্ধি করছে তেমন রাজ্য সরকার এগিয়ে চলেছে মুল্য বৃদ্ধিতে। রাজ্য সরকার ভাবছে বাজার যা বাড়বে বারুক আমি আমার টাকাটা জমিয়ে নিই। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের মতো ভ্যাট বাড়িয়ে চলেছে।

রাজ্য সরকারের সমালোচনা করে অধীর বলেন, বনধের দিন ৪০০বাস বেশি দিলে সাধারন মানুষের সুবিধা হয়, কিন্তু যেদিন বনধ থাকে না সেদিন কেন অতিরিক্ত ৪০০বাস চালানো হয় না? তাঁর অভিযোগ, প্রশাসনের প্রত্যেক আধিকারিকের কাছে নির্দেশ আছে কংগ্রেসের ডাকা এই বনধ বিফল করতে হবে, কারন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বনধকে সর্মথন করতে পারছেন না। চোরে চোরে কেন্দ্র ও রাজ্য মাসতুতো ভাই। এই বনধে বিজেপি পার্টির বি টিম হয়ে কাজ করছে তৃণমূল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *