Breaking News
Home / TRENDING / ফাঁসির দড়িতে একশ মহিলা আইএস জঙ্গি

ফাঁসির দড়িতে একশ মহিলা আইএস জঙ্গি

নিজস্ব সংবাদদাতা :

ইরাকে ধরা পড়া ১০০ মহিলা আইএস জঙ্গির ফাঁসির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে দেশের সরকারের তরফে৷ সংবাদ সংস্থা আল জাজিরার দাবি, মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয়েছে মোট তিনশ জনের৷ যে কোনও মুহূর্তে তাদের চরম শাস্তি দেওয়া হবে৷ ইরাকি প্রধানমন্ত্রী হায়দর আল আবাদি সেরকমই নির্দেশ দিয়েছেন৷
ইরাকের মোসুলের দখল নিয়ে ধংসযজ্ঞ চালিয়েছিল ইসলামিক স্টেটের জঙ্গিরা৷ তাদের হাতে বহু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, যে ছবি দেখেছে গোটা দুনিয়া৷ এমনকী এরা প্রাচীন স্থাপত্য নষ্ট করেছে৷ মৃত্যুপুরী হয়ে থাকা মোসুল এলাকা এখন জঙ্গিমুক্ত৷ মার্কিন-ইরাকি সেনার সঙ্গে কুর্দিস বাহিনীর যৌথ অভিযানে গুঁড়িয়ে গিয়েছে আইএসের ধর্মীয় রাষ্ট্র গঠনের স্বপ্ন৷ এরপরেই ধরা পড়া শয়ে শয়ে জঙ্গির বিচার শুরু হয়৷
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, বন্দি জঙ্গিদের অধিকাংশই বিদেশি৷ বিশেষত মহিলা জঙ্গিরা৷ মহিলা হলেও তাদের নরম মনোভাব দেখানো হবে না বলে জানিয়ে দিয়েছে ইরাকের প্রধানমন্ত্রীর দফতর৷
গত ডিসেম্বরে আইএসের বিরুদ্ধে চূড়ান্ত জয় পায় ইরাক সরকার৷ মোসুল ও সংলগ্ন এলাকার বন্দি শিবিরে রয়েছেন তেমনই বহু আইএস জঙ্গি৷

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *