Breaking News
Home / TRENDING / ‘দিদিকে বলো’ কর্মসূচিতে সিপিএম বিধায়কের বাড়িতে তৃণমূল বিধায়ক

‘দিদিকে বলো’ কর্মসূচিতে সিপিএম বিধায়কের বাড়িতে তৃণমূল বিধায়ক

নীল রায়।

সিপিএম (CPM) বিধায়কের বাড়িতে ‘দিদিকে বলো’ কর্মসূচি করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ শুনে এলেন তৃণমূল (TMC) বিধায়ক। সোমবার দুপুরে পাঁশকুড়া পশ্চিমে তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি যান পাঁশকুড়া পূর্বের ইব্রাহিম আলীর বাড়িতে। ইব্রাহিম পাঁশকুড়া পূর্বের বিধায়ক হলেও, তাঁর বাড়ি পাঁশকুড়া পশ্চিম এলাকার জয়কৃষ্ণপুর এলাকায়। দলের দেওয়া ‘দিদিকে বলো’ কর্মসূচি মেনে তিনি দুপুর আড়াইটে নাগাদ পৌঁছান সিপিএম বিধায়কের বাড়িতে। প্রায় দেড় ঘণ্টা ছিলেন সেখানে। সেখানেই তাঁকে শুনতে হল একগুচ্ছ অভিযোগ।

সূত্রের খবর, সিপিএম বিধায়ক ফিরোজা বিবিকে বিরোধী দলের জনপ্রতিনিধিদের প্রতি রাজ্য সরকার বিমাতৃসুলভ আচরণের অভিযোগ করেছেন। ইব্রাহিম জানিয়েছেন, তৃণমূল বিধায়কদের সমস্ত সরকারি সুবিধা মানুষের কাছে পৌঁছানোর সুযোগ দেওয়া হলেও, বিরোধী দলের জনপ্রতিনিধিদের ক্ষেত্রে বঞ্চনা করছে রাজ্য সরকার। হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থেকে শুরু করে গীতাঞ্জলি প্রকল্পের আবাসন গরিব মানুষকে দেওয়ার জন্য কোন সুযোগ নেই তাদের। যুব বিধায়কের সব কথাই মন দিয়ে শোনেন পাঁশকুড়া পশ্চিমে তৃণমূল বিধায়ক।

এ প্রসঙ্গে ফিরোজা বিবি বলেন, “সিপিএম বিধায়কের বাড়িতে গিয়েছিলাম। তিনি অভাব-অভিযোগের কথা জানিয়েছেন। আমি তা প্রতিকারের চেষ্টা করব।” তৃণমূল বিধায়কের বাড়িতে আসা প্রসঙ্গে ইব্রাহীমের বক্তব্য, “বিরোধী দলের বিধায়কদের সঙ্গে রাজ্য সরকার কি ধরনের আচরণ করছেন তৃণমূল বিধায়ককে জানিয়েছি। পাঁশকুড়া পূর্বের মানুষ আমাকে ভোট দিয়েছেন তাদের কাজ করার জন্য। রাজ্য সরকারের থেকে কোনও সহযোগিতা পাচ্ছি না। আমি সেই সব কথাই জানিয়েছি। দেখা যাক ‘দিদিকে বলো’ কর্মসূচিতে সুফল পায় কিনা।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *