Breaking News
Home / TRENDING / “দিদিকে বলো” কর্মসূচিতে এবার কলকাতার যুবনেতারা

“দিদিকে বলো” কর্মসূচিতে এবার কলকাতার যুবনেতারা

 

নীল রায়।

বিধায়কদের পর এবার যুবনেতাদেরও “দিদিকে বলো” কর্মসূচিতে শামিল করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার কলকাতার দুই প্রান্তে এই কর্মসূচি পালন করতে দেখা গেল দুই যুবনেতাকে। উত্তর কলকাতার ৫১ নম্বর ওয়ার্ড জুড়ে “দিদিকে বলো” কর্মসূচি পালন করলেন উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সৌম্য বক্সী। ধীরেন ধর সরণীর পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন এই যুবনেতা। “দিদিকে বলো”-র ভিজিটিং কার্ড, স্টিকার বিলির পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ করেন তিনি। রাতে তৃণমূল কর্মী সৌভিক পণ্ডিতের বাড়িতে নৈশভোজ সারেন‌ সৌম্য।

অন্যদিকে, কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের হুগলি জুট মিল কলোনিতে “দিদিকে বলো” কর্মসূচি করলেন দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি অর্ণব বন্দ্যোপাধ্যায়। দলের নির্দেশ মতো ওই এলাকার এক তৃণমূল কর্মীর বাড়িতে রাত্রিযাপন করেন তিনি। কলকাতার বন্দর এলাকার এই ওয়ার্ডে এবার লোকসভা ভোটে পিছিয়ে গিয়েছে তৃণমূল। স্বাভাবিকভাবেই টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ তথা দলের গুরুত্বপূর্ণ যুবনেতা অর্ণবকে ৮০ নম্বর ওয়ার্ডের দায়িত্বে পাঠানো হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *