Breaking News
Home / TRENDING / গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি:

 

প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া তাঁকে হাসপাতালে দেখতে যান সিপিআইএম নেতা ফুয়াদ হালিম, সূর্যকান্ত মিশ্র, কংগ্রেসের রাজ্যসভার সংসদ প্রদীপ ভট্টাচার্যরা।

 

জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী রক্তচাপ খুবই কমে গিয়েছে। বর্তমানে তাঁকে আইসিসিইউতে রাখা হয়েছে। বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হচ্ছে বর্ষীয়ান এই বাম নেতার। অনিয়ন্ত্রিত রক্তচাপ বাড়ানোর জন্য ডাক্তার হিন্দোল দাশগুপ্ত ও সুনীল বরণ রায় লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

 

দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণ ও চোখের সমস্যায় গৃহবন্দি ছিলেন প্রাক্তণ মুখ্যমন্ত্রী। এদিন তাঁর অবস্থার আরও অবনতি হয়। সঙ্গে সঙ্গে তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন হাসপাতালে গিয়ে বুদ্ধদেব বাবুর স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *