নিজস্ব সংবাদদাতা:
কোচের হাতে যৌন হয়রানির শিকার জাতীয় সাঁতারু। অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত কোচ সুরজিৎ গাঙ্গুলি। নিজের ফেসবুকে পোস্ট করে কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন জাতীয় সাঁতারু।
রিষড়ার বাসিন্দা ওই সাঁতারু গোয়ার হয়ে খেলত। জাতীয় এবং রাজ্য সাঁতারে খেলে অনেক পদক রয়েছে তাঁর। কোচ সুরজিৎ গাঙ্গুলী তাঁকে কোচিং করাতেন। সেই সুরজিৎ গাঙ্গুলীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অভিযোগকারী সাঁতারুর পাশে থাকবে বলে আগেই জানিয়ে দেন এবং অভিযুক্ত কোচকে গ্রেফতারের নির্দেশ দেন।
অভিযোগকারী সাঁতারু হুগলীর রিষড়া থানায় অভিযোগ জানান গতকাল। তদন্তে নামেন চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর। যদিও পুরো ঘটনাটা গোয়ায় হওয়ায় গোয়া পুলিশ আলাদা করে তদন্তে নামে ও আজ বিকেলে দিল্লির কাশ্মীরি গেট এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত কোচ সুরজিৎ গাঙ্গুলিকে। নর্থ গোয়া জেলা পুলিশ সুপার উৎকৃষ্ট প্রসূন জানিয়েছেন, অভিযুক্ত কোচের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্যাগ করে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news