নীল রায়।
যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চলেছেন প্রিন্স অফ ক্যালকাটা! সভাপতি পদে বসার আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে টুইট করে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক এর উদ্দেশ্যে তিনি লেখেন, “বোর্ড প্রেসিডেন্ট পদে সর্বসম্মত ভাবে নির্বাচিত হওয়ার জন্য সৌরভকে অভিনন্দন। অজস্র শুভেচ্ছা রইল। তুমি ভারত ও বাংলাকে গর্বিত করেছ। সিএবি প্রেসিডেন্ট হিসেবেও তোমার কাজে গর্বিত। একটা দুর্দান্ত ইনিংসের অপেক্ষায় থাকলাম।”
প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) প্রথম কোনও প্রাক্তন অধিনায়ক, যিনি বোর্ড সভাপতি হলেন। আগামী ২৩ অক্টোবর সভাপতির দায়িত্ব বুঝে নেমেন মহারাজ। রাজনৈতিক মহলে গুঞ্জন বিজেপিতে যোগদানের শর্তেই কি ডিসিসিআইয়ের সভাপতি করা হচ্ছে সৌরভকে? এমন প্রশ্নের উত্তরে ঘনিষ্ঠমহলে সৌরভ বলেন, “একেবারেই এমন কিছু নয়। কেউই এই ব্যাপারে আমাকে কিছু বলেনি।” গত ৬ বছরের মেয়াদকালে শিবির সভাপতি হিসেবে দক্ষ হাতে প্রশাসন সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই (BCCI) সভাপতি হয়ে তিনি হাতে মাত্র সময় পাবেন ১০ মাস। কারণ, লোধা কমিটির সুপারিশ অনুযায়ী তিন বছরের ‘কুলিং অফ’ পিরিয়ডে চলে যেতে হবে প্রাক্তন ভারত অধিনায়ককে। সেই সময় ক্রিকেট প্রশাসনের কোনও পদে থাকতে পারবেন না তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news