Breaking News
Home / TRENDING / বাড়ল অনলাইনে ভোটার কার্ড সংশোধনের সময়সীমা

বাড়ল অনলাইনে ভোটার কার্ড সংশোধনের সময়সীমা

ওয়েব ডেস্ক:

এবার ভোটার কার্ড সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। আরও ৩৩ দিন বাড়াল সময়। ১৬ অক্টোবরের পরিবর্তে নির্বাচন কমিশনের ইলেকটর্স ভেরিফিকেশন প্রোগ্রাম বা ইভিপি চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ভোটার তালিকায় তাদের তথ্য সংশোধন করেছেন রাজ্যের ৩৭ শতাংশ মানুষ। মনে করা হচ্ছে দুর্বল পরিকাঠামোর কারণেই তা করে উঠতে পারেননি অনেকেই।

এদিকে কমিশন সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৫ নভেম্বরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে সংশোধনীর কাজ পুরোদমে শুরু হবে। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। যদিও সমস্যা বাড়াচ্ছে অনলাইনের দুর্বল নেটওয়ার্ক।

উল্লেখ্য, গুগল PlayStore থেকে ‘Voter Helpline’  অ্যাপ স্মার্টফোনে ডাউনলোড করে করে আপনি আপনার প্রয়োজনীয় সংশোধন করতে পারেন ভোটার তালিকায়। অবশ্যই ডাউনলোডের আগে দেখে নিন অ্যাপটি ভারতীয় নির্বাচন কমিশনেরই কিনা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *