সূর্য সরকার।
দিওয়ালির আগে চোরাপথে শহরে সোনা পাচারের পর্দা ফাঁস করল কাস্টমস (Customs)। বিশেষ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত হয়েছে দু কেজি ওজনের সোনা। যার বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। কাস্টমস সূত্রে খবর, রবিবার রাতে মেদিনীপুরের (Medinipur) ডেবরায় অভিযান চালিয়ে ওই সোনার হদিশ মেলে। সোনা পাচার করতে গিয়ে গ্রেফতার হয়েছে ঘাটালের বাসিন্দা গোরাচাঁদ হাঁড়া।
জানা গিয়েছে, কটক-ভুবনেশ্বরগামী বাসেই সোনা লুকিয়ে নিয়ে উঠেছিল ধৃত। গোপন খবর থাকায় পাচারকারীকে চিহ্নিত করতে অসুবিধা হয়নি কাস্টমসের আধিকারিকদের। কাস্টমস জানিয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সোনা পাচার চক্র সম্মন্ধে আরও তথ্য জোগাড় করবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news