নিজস্ব প্রতিনিধি।
কালীমন্দিরের মূর্তি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে (Diamond Harbour)। বুধবার খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার রাত ন’টা পর্যন্ত মন্দিরে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়েছিল। বুধবার সকালে দেখা যায় কালীমূর্তির গলা ও পেট থেকে ভেঙে দেওয়া হয়েছে। মূর্তিটি পড়ে রয়েছে নিচে। তারপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনাটি যাতে কোনোভাবেই সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনার দিকে না যায় সেই বিষয়টি রুখতে তৎপর হয় পুলিশ প্রশাসন। এদিন সকাল থেকেই ডায়মন্ড হারবার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ডা: বিধান রায় নামাঙ্কিত বিসর্জন ঘাটে স্থানীয়দের উদ্যোগে একটি কালীমন্দির নির্মাণ করা হয়।জানা গিয়েছে, আগে ওই জায়গা দুষ্কৃতীদের আখড়া হলেও মন্দির নির্মানের পর অপরাধমূলক কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যেই দুষ্কৃতীরা মন্দিরে হামলার চেষ্টা করত বলে অভিযোগ স্থানীয়দের।
ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। এলাকার বিধায়ক দীপক হালদার বলেছেন, “ঘটনাটি নিন্দনীয় । আমি পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি। তারা যথাযথ ব্যবস্থা নেবেন।” প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভার অন্তর্গত এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news