ভারতীয় দলে কীসের বিপর্যয়?
প্রসেনজিৎ মাহাতো
এ কী অঘটন, না, ভারত কিন্তু অজিদেরই ফেভারিট বলে এগিয়ে রেখেছিল। তা বলে এরকম হবে, কেউ আঁচ করতে পারেনি।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। এই সিদ্ধান্তটাই কি কাল হয়ে দাঁড়াল ভারতের কাছে? ইংল্যান্ড সিরিজের একই ছবি ফিরে এল। বিদেশের মাটিতে ভারত আচমকাই বাঘ থেকে বিড়াল হয়ে যায়। এই ট্র্যাডিশন চলেই যাচ্ছে। অ্যাডিলেড টেস্টের শুরুর দিনেই ব্যাকফুটে ভারত। জলদি প্যাভিলিয়নে ফিরে গেছেন বিরাট–সহ প্রথম সারির তারকা ব্যাটসম্যানরা। চেতেশ্বর পূজারা কিছুটা হলেও হাল ধরেন। ১২৩ রানের ইনিংসের দৌলতে ২০০ পেরোয় ভারত। দিনের শেষে ৯ উইকেটে ২৫০।
পৃথ্বীর চোট থাকায় ওপেনিং জুটি নিয়ে কিছুটা হলেও বেকায়দায় ছিলেন বিরাট। কে রাহুল ও মুরলি বিজয় ওপেনিং করেন। দুজনেই সেভাবে দাগ কাটতে পারেননি। আবহাওয়ার সুযোগ নিয়ে ভারতকে কোণঠাসা করে দেয় অস্ট্রেলিয়া। রাহুল করেন ২২। বিজয় করেন ১১। ১৩ রানে হ্যাজেলউডের শিকার হন রাহানে। ব্যাটিং বিপর্যয় দেখে মনে হচ্ছিল, ভারতকে দেখলেই অজিরা হঠাৎ যেন চেগে ওঠে। সেটাই হচ্ছিল। রোহিত কিছুটা চেষ্টা করছিলেন। দঁাতে দাঁত চেপে লড়াই করতে। ৬১ বলে ৩৭ রান করে তিনিও আউট হন। ২৪৬ বল খেলে ১২৩ রানে পূজারা যখন আউট হন, তখন ভারতের স্কোর ২৫০ ছুঁয়েছে।এবার ভারতীয় পেসারদের কাছে বিরাট চ্যালেঞ্জ। সবাই তঁাদের দিকেই তাকিয়ে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news