Breaking News
Home / TRENDING / তৃণমূলের সুপারস্টার উইকেটের পতন? ভোটে দাঁড়াব কিনা ভাবছি, বললেন দেব

তৃণমূলের সুপারস্টার উইকেটের পতন? ভোটে দাঁড়াব কিনা ভাবছি, বললেন দেব

প্রসেনজিৎ ধর:

তৃণমূলের আরও এক সুপারস্টারের উইকেট পড়তে চলেছে কি? তেমনই ইঙ্গিত পাওয়া গেল টলিউডের অন্যতম সফল নায়ক দেবের কথায়। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সাংসদ হিসেবে নিজের ব্যর্থতার কথা তুলে ধরেন দীপক অধিকারী ওরফে দেব। বলেন, ‘আমি সাংসদ হয়েও অনেক কাজ করতে পারিনি। আমার এলাকার মানুষের অভাব অভিযোগ শোনার সময়টুকু দিতে পারিনি।’

দেবের এই মতামতের সঙ্গে একমত রাজ্য রাজনৈতিক মহলের একাংশ। তাঁরা মনে করেন বাংলা সিনেমার ব্যস্ততম নায়ক হওয়ার ফলে দেব প্রায় সারা বছর ব্যস্ত থাকেন নিজের কাজে। সবচেয়ে বড় কথা বছরের অনেকটা সময় তাঁকে বিদেশে থাকতে হয় শুটিং, প্রোডাকশন ইত্যাদির প্রয়োজনে। এর মধ্যে টলিউডের সুপারস্টার বর্তমানে একটি প্রোডাকশন কোম্পানিও খুলেছেন। এতসব কিছু সামলে সাংসদ হিসেবে দেব চাইলেও সময় দিতে পারেননি ততখানি। ওয়াকিবহাল মহলের বক্তব্য, দেব সাংসদ হিসেবে নিজের ব্যর্থতার কথা স্বীকার করে সততার পরিচয় দিয়েছেন।

ওই বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে দেব আরও বলেন, ‘কেউ বা কারা বলছে আমি বিজেপিতে যোগ দেব, আমি বলছি আমি কোথাও যাব না। বরং পরের ভোটে প্রার্থী হব কিনা সেটাই এখন ভাবছি।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *