Breaking News
Home / TRENDING / পুরুলিয়ার ডিএম ও এসপিকে সরাতে স্বরাষ্ট্র সচিবকে চিঠি মুকুলের

পুরুলিয়ার ডিএম ও এসপিকে সরাতে স্বরাষ্ট্র সচিবকে চিঠি মুকুলের

নীল বণিক

গত কয়েকদিন ধরে পুরুলিয়ায় বিজেপি কর্মীদের ওপপ আক্রমণের জেরে জেলার পু্লিশ সুপার ও জেলা শাসককে সরানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিলেন মুকুল রায়। সোমবার দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানান তিনি। বিজেপির জাতীয় পরিষদের সদস্য বলেন, পুরুলিয়ায় আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে প্রতিদিন। তার সবচেয়ে বড় প্রমান বিরোধীরা পঞ্চায়েতে বোর্ড গঠন করার সুযোগ পাচ্ছে না। বিজেপি সহ বিরোধী দলগুলি মোট ৩৮ টি জায়গায় এখনও পঞ্চায়েত বোর্ড গঠন করতে পারছে না বলে অভিযোগ করেন মুকুল রায়। তারপরেও এইসব জায়গায় বোর্ড গঠন করার জন্য কোনও উদ্যোগ পুলিশ সুপার ও জেলা শাসক নিচ্ছে না বলেও এদিন অভিযোগ করেন মুকুল রায়। তাঁর আরও অভিযোগ শাসক দলের মদতেই জেলা শাসক এমন অগনতান্ত্রিক কাজ করছেন। এমনকি পুরুলিয়া জেলায় বিজেপির ১৪জন সদস্য খুন হয়েছেন। তারপরেও পুলিশ সুপার মূল অপরাধীদের গ্রেফতার করেন নি বলেও অভিযোগ মুকুল রায়ের। তাই জেলার শীর্ষ দুই প্রশাসনিক কর্তার আর একদিনও পদে থাকার কোনও অধিকার নেই বলে দাবি জানান মুকুল রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *