Breaking News
Home / TRENDING / বামাখ্যাপার স্মৃতিধন্য আটলায় এক রাতে পাঁচ মন্দিরে চুরি

বামাখ্যাপার স্মৃতিধন্য আটলায় এক রাতে পাঁচ মন্দিরে চুরি

নিজস্ব সংবাদদাতা:

রামপুরহাট, ১২ নভেম্বর: সদাইপুরের পর এবার বামখ্যাপার জন্মভিটে আটলা গ্রামে এক রাতে চুরি ঘটনা ঘটল পাঁচটি মন্দিরে। সোনার গয়না, প্রণামি বাক্সের দান সহ প্রায় লক্ষাধিক টাকা চুরি গিয়েছে বলে জানা গিয়েছে।
চুরির ঘটনা ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার আটলা গ্রামে। ওই গ্রামটি বামাখ্যাপার জন্মস্থান হিসেবে প্রসিদ্ধ। সোমবার সকালে চুরির ঘটনা লক্ষ্য করেন মন্দিরের সেবায়েতরা। জানা গিয়েছে, গ্রামের দুটো কালীমন্দির, দুটো বাম তারা মন্দির ও একটি নারায়ণ মন্দির চুরির হয়েছে। বাম তারা মন্দিরের সেবায়েত হিমাদ্রী শেখর রায় জানান, তার মন্দির থেকে মা তারা ও বামদেবের চাঁদির মাথার মুকুট, সোনার হার, কানের ও প্রণামি বাক্সের টাকা সব মিলিয়ে লক্ষাধিক টাকা চুরি গিয়েছে। তিনি বলেন, ‘দুষ্কৃতীরা তিনটি গেটের তালা ভেঙে গয়না, টাকা পয়সা নিয়ে গিয়েছে। আমি সকালে উঠে দেখি আমার বাড়ির বাইরে থেকে দরজা বন্ধ। এরপর পাশের দরজা দিয়ে বেরিয়ে মন্দিরে গিয়ে দেখি সব দরজার তালা ভাঙা। লক্ষাধিক টাকার গয়না ও নগদ নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।’

পাশেই আরেকটি বাম তারা মন্দির থেকে মা তারার সোনার জিভ, টিকলি ও প্রণামি বাক্সের টাকা চুরি গিয়েছে। বিল্ববাসিনী কালী মন্দির থেকে চাঁদির মাথার মুকুট, পায়ের নুপুর সোনার জীব, কানের, নাকের, মাথার টিপ আর প্রণামি বাক্সের কিছু টাকা ও ঘণ্টা কাঁসর চোরেরা নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে তিনবার চুরি হল মন্দিরে জানিয়েছেন সেবায়েত সুনীল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মাধুরী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এদিন সকালে মন্দির জল দিয়ে ধুতে গিয়ে দেখি মন্দিরের তালা ভাঙা। ঠাকুরের সমস্ত গয়না চুরি গিয়েছে।’ তিনি আরও বলেন, ‘পুলিশ আগের দুবারের চুরির কিনারা করতে পারেনি।’ এদিকে নারায়ণ মন্দিরের তালা ভাঙা, চার পাঁচটা নারায়ণ শিলা, কষ্টি পাথরের সূর্যদেব, পাঁচটা রুপোর পৈতে, একটা সোনার পৈতে ও ঘণ্টা নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এই মন্দিরেও তিন বছরে তিনবার চুরির ঘটনা ঘটল বলে দাবি সেবাইত উজ্জলেন্দু ভট্টাচার্যের। তিনি বলেন, ‘বার বার চুরির ঘটনা ঘটলেও কিনারা করতে পারছে না পুলিশ। বামাখ্যাপার মতো একজন সাধকের গ্রামেও পুলিশ কোনও নিরাপত্তা দেয়নি। ফলে দুষ্কৃতীরা বিনা বাধায় বার বার চুরি করছে গ্রামের মন্দিরগুলিতে।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *