চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে জোর কোন্দল বেঁধেছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে। সেই ইস্যুতেই রবিবার দুপুরে টুইট করে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করলেন অভিনেতা তথা ঘাটাল লোকসভা তৃণমূল (TMC) সাংসদ দেব (Dev)। সঙ্গে প্রশ্ন তুলে দিলেন, ট্রেন চালানোর ক্ষেত্রে যদি সোশ্যাল ডিস্টান্সিংয়ের সমস্যা হয়। তাহলে মদের দোকান গুলোতে কি হচ্ছে ? এদিন নিজের টুইটার হ্যান্ডেলে দেব লেখেন, “আমি মনে করি আমাদের কমপক্ষে এক সপ্তাহের জন্য ট্রেন পরিষেবা চালু করা উচিত, যাতে সমস্ত অভিবাসী শ্রমিক তাদের নিজস্ব গন্তব্যে পৌঁছতে পারে এবং কোনও সরকার একে অপরকে দোষারোপ করতে না পারে। অতিরিক্ত ভিড় বা সামাজিক দূরত্ব সম্পর্কে চিন্তিত হলে, তবে মদের দোকানগুলি কী বেশি ভিড় করছে না? বিষয়গুলি পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছি।”
I feel we should start the train services for atleast a week, so that all the Migrant Workers can reach their destination on their own & no Government has to blame each other.
If worried about over crowding or social distancing, then aren’t liquor shops more crowded?
Rethink🙏🏻— Dev (@idevadhikari) May 10, 2020
চলতি সপ্তাহ থেকে কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্য সরকারগুলি মদের দোকান গুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। লকডাউন এক দেড় মাস পর মদের দোকান খোলায় ক্রেতাদের লাইন পড়েছে। ফলের লকডাউনের নূন্যতম শর্ত সোশ্যাল ডিসটেন্সিং ব্যাহত হয়েছে বহু জায়গায়। তাতেও টনক নড়েনি কেন্দ্র ও রাজ্যের। এদিন কার্যত দু’পক্ষকেই নিশানায় নিয়েছেন বাংলার রুপোলি পর্দার নায়ক। এক টুইটেঈ যেন বহু প্রশ্নের উত্তর দিয়েছেন ‘চ্যালেঞ্জ’র নায়ক। তবে এই টুইটে দেবের রাজনৈতিক মুন্সিয়ানাও দেখছে রাজনৈতিক মহল। একদিকে যেমন তিনি দলীয় অবস্থান বজায় রেখে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেছেন। তেমনি আবার রাজ্যের জনতার কথা মাথায় রেখে সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজের দলকে উচিত কথা বলতে পিছপা হননি ঘাটালের সংসদ সদস্য।
লকডাউন (Lockdown) পরিস্থিতিতে মাত্র এক সপ্তাহ দেশের ট্রেন পরিষেবা খুলে দিলে শ্রমিকরা নিজ নিজ ঘরে ফিরে আসতে পারবেন, বলে মত প্রকাশ করেছেন দেব। এমনটা হলে কেন্দ্র-রাজ্য সংঘাত হবে না বলেও মনে করেছেন তিনি। আপাতত ‘সোশ্যাল ডিসটেন্সিং’য়ের অজুহাতে ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দেব এক সপ্তাহের জন্য পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার জন্য ট্রেনের চলাচল শুরু করতে বলেছেন।
নভেল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ তথা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন একাধিক তৃণমূল সাংসদ। প্রত্যেকে বিজেপি তথা নরেন্দ্র মোদীর সরকারকে আক্রমণ করলেও, কেউই রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেননি। কিন্তু ব্যতিক্রমী ভাবে দেবের টুইটে সমালোচিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সিদ্ধান্ত। দেবের টুইট দেখে তাঁর ভক্তরা মনে করছেন, “নায়ক যেন সত্যিই নায়কের মতো কথা বলছেন। দলের রক্তচক্ষু উপেক্ষা করে বলছেন খেটে খাওয়া জনগণের কথা।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news