Breaking News
Home / TRENDING / লকডাউনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ফিরলেন ৩০০ শ্রমিক

লকডাউনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ফিরলেন ৩০০ শ্রমিক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

তৃতীয় দফায় লকডাউন চলাকালীন উত্তরবঙ্গ থেকে প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিক ফিরল দক্ষিণবঙ্গে। শনিবার রাত্রে শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (NBSTC) মোট ১৩টি বাসে করে প্রায় ৩০০ জন পরিযায়ী শ্রমিক রবিবার সকালে ঠাকুরপুকুরের বাস ডিপোতে আনা হয়। সেখান থেকে ১৩টি বাসে করে ওই পরিযায়ী শ্রমিকদের দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, জয়নগর, বারুইপুর, নামখানা সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের থানা গুলিতে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ওই সব এলাকার থানাগুলির সহযোগিতায় ওই পরিযায়ী শ্রমিকরা নিজ নিজ বাসস্থানে ফিরে যাবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বাস কর্মী এবং পরিযায়ী শ্রমিকরা জানান, উত্তরবঙ্গে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পরেই তাদের বাসে করে আনা হয়েছে,ষ। যদিও ঠাকুরপুকুর বাস ডিপোতে ছিল না কোন স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। ঠাকুর পুকুর বাস ডিপোর চালক ও সহযোগী কর্মীদের নিজস্ব সুরক্ষা বস্ত্রের ব্যবস্থা থাকলেও উত্তরবঙ্গ থেকে আগত বাসকর্মীদের পরিধানে ছিল না কোন সুরক্ষা বস্ত্র।

উত্তরবঙ্গ থেকে আগত পরিযায়ী কর্মীরা জানান, তারা মূলত রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন উত্তরবঙ্গে এবং লকডাউন পরিস্থিতি শুরুর সময় থেকেই তারা সেখানে কর্মহীন অবস্থায় আটকে ছিলেন। রাজ্য সরকারের কাছে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গ থেকে বিনামূল্যে দক্ষিণবঙ্গে ফেরত আনার ব্যবস্থা করা হয়েছে। রাত্রে বিনামূল্যে তাদের খাবার ও পানীয় দেওয়া হয়েছে। লকডাউনের পরিপ্রেক্ষিতে তাদের ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। রাজ্য সরকার তাদের ফেরত আনার ব্যবস্থা করায় তারা খুশি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *