নীল বণিকঃ
দিল্লি ফিরেই সিবিআই কর্তা রাকেশ আস্থানা সরিয়ে দিলেন এতদিন রাজ্যে নারদ তদন্তের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট অফিসার অভয় সিং-কে। তাঁর জায়গায় এবার নারদ তদন্তের দায়িত্বে আনা হবে দিল্লির সিবিআই প্যানেলের একজন অফিসারকে।তবে সেই অফিসারের নাম কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এখনও জানায়নি।
অভয় সিং কলকাতার অ্যান্টি করাপশন ব্রাঞ্চের প্রধান ছিলেন। অপসারিত সিবিআই অফিসারকে রাঁচিতে বদলি করা হয়েছে। সূত্রের দাবি, নারদ তদন্ত সহ চিটফান্ড কান্ডের আরও কিছু অফিসার বদল হতে চলেছেন কিছুদিনের মধ্যে।
জানা গিয়েছে, তদন্ত সংক্রান্ত তথ্য নিয়ে মতবিরোধ হয় তদন্তকারীদের মধ্যে। এই মতবিরোধেই তদন্ত ব্যাহত হয়েছে বলে মনে করা হচ্ছে। তাই এবার তদন্তে গতি আনতে বদলির সিদ্ধান্ত। এদিকে সারদা-রোজভ্যালি-আইকোর-প্রয়াগ চিটফান্ড কাণ্ড বিষয়ে বেশ কিছু আইনি সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তদন্তকারী দলের নতুন কর্তা যোগ দিলেই তা প্রয়োগ করা হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news