জিষ্ণু বসুঃ

তথাকথিত কিছু শিক্ষিত মানুষের মধ্যে দেশপ্রেমের বড় অভাব। ভুলে গেলে চলবে না, যে আজ যাঁরা গ্রেপ্তার হয়েছেন এই অতি বামেরাই তালিবানদের কাছ থেকে কাশ্মীরের মুজাহিদিনদের মাধ্যমে রেডিওকন্ট্রোল এক্সপ্লোসিভ বা রিমোটকন্ট্রোল এক্সোপ্লোসিভ প্রযুক্তি ভারতে নিয়ে এসেছিল। সেটা ছিল ২০১০ সাল।
মোদ্দা কথা, এদেশে অনেক দিন থেকেই একটা বিরাট বড় দেশবিরোধী চক্র কাজ করছে। স্বাধীনতার পর থেকেই এই বামেরা দেশ ভেঙে টুকরো টুকরো করার চক্রান্তে লিপ্ত। জেহাদিদের উদ্দেশ্য আর এদের উদ্দেশ্যের মধ্যে খুব একটা তফাত নেই। এদের একটাই স্লোগান—‘ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশা-আল্লা ইনশা-আল্লা।’ এবং এদের জন্য নরেন্দ্র মোদী খুবই অসুবিধাজনক একজন মানুষ।
বলা বাহুল্য আজকের ভারতে নরেন্দ্র দামোদর মোদী একটি ইন্সিটিটিউশন। ভারতবিরোধী যতগুলি চক্র আছে তাদের সকলের জন্য বিপজ্জনক মানুষ প্রধানমন্ত্রী মোদী। কারণ এই সরকারের সময়ই পাকিস্তানের নাম করা জেহাদিদেরকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছে আমেরিকা। বিমুদ্রাকরণ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে কাশ্মীরের সন্ত্রাসবাদের সঙ্গে আইএসআইয়ের যোগসূত্রকে ছিন্ন করেছে। ভূস্বর্গে বন্ধ হয়ে গেছে পাথর ছোঁড়ার নাটক। তাই আজ দেশবিরোধী সবকটি শক্তির কাছে সবচেয়ে বড় শত্রু হলেন নরেন্দ্র মোদী। তাই আন্তর্জাতিক চক্র এবং তাদের ভারতীয় সহযোগীদের নরেন্দ্র মোদীকে সরিয়ে দেওয়াটা ভীষণ দরকার। এমত অবস্থায় আজকের ভারতের শিক্ষিত নতুন প্রজন্মের দেশের প্রকৃত শত্রুদের চিনে নেওয়াটা দরকার।
আমাদের আশা, এই কাজে ভারতবর্ষ সফল ভাবে উত্তীর্ণ হবে। কারণ লড়াইটা ভারতবর্ষ আর ভারতবিরোধীদের সঙ্গে। আর এই লড়াইয়ে ভারতবর্ষই জিতবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news