Breaking News
Home / TRENDING / ৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতার করা যাবে না ভারভারা রাওদের, জানাল শীর্ষ আদালত

৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতার করা যাবে না ভারভারা রাওদের, জানাল শীর্ষ আদালত

নিজস্ব সংবাদদাতা
প্রখ্যাত লেখক ভারভারা রাও সহ অভিযুক্ত ৫ মানবাধিকার কর্মীদের এখনই গ্রেফতার করা যাবে না। আগামি ৫ সেপটেম্বর পর্যন্ত তাদের গৃহবন্দি করে রাখা হবে। এই ৫ মানবাধিকার কর্মীর গ্রেফতারের প্রতিবাদে সুপ্রিম কোর্টে এক পিটিশন দায়ের করেছিলেন ইতিহাসকার রোমিলা থাপর। মঙ্গলবার দেশের বিভিন্ন রাজ্যে ভীমা কোরেগাঁও মামলায় জড়িত সন্দেহে ভারভারা রাও সহ ৫ মানবাধিকার কর্মীদের বাড়িতে তল্লাশি চালায় পুণে পুলিশ। মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে ভারভারা রাও, সুধা ভারদ্বাজ, গৌতম নৌলখা, অরুন ফেরেরা ও ভার্নান ফার্নানডেসকে গ্রেফতার করা হয়। এরপরই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। বিরোধীরা এই ইস্যুতে সরকারকে ঘিরে ধরে। হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *