Breaking News
Home / TRENDING / আইএস ঘাঁটিতে হামলা ডেমোক্রেটিক বাহিনীর

আইএস ঘাঁটিতে হামলা ডেমোক্রেটিক বাহিনীর

ভাস্কর মান্না :  পূর্ব সিরিয়ার আইএসের ঘাঁটিতে হামলা চালালো মার্কিন সমর্থিত সিরিয়ার ডেমোক্রেটিক বাহিনী। ইরাক সীমান্তের কাছে পূর্ব সিরিয়ার অনেকগুলি গ্রাম নিয়ে জঙ্গি সংগঠনগুলি ঘাঁটি গেড়ে ছিল। এদিন মার্কিন বায়ুসেনার সাহায্যে সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনী, ওইসব অঞ্চলে হানা দিয়ে জঙ্গিগোষ্ঠীকে ছত্রভঙ্গ করে।

 

গত বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগাম ঘোষণা করেছিলেন, এক সপ্তাহের মধ্যেই সিরিয়া থেকে নির্মূল হয়ে যাবে আইএস জঙ্গি গোষ্ঠী। সেইমতো শনিবার রাত থেকে পূর্ব সিরিয়ায় হামলা চালায় ডেমোক্রেটিক বাহিনী। এদিন সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনীর মুখপাত্র মুস্তাফা বালি টুইট করে জানান, “ শনিবার রাত থেকে এই লড়াই শুরু হয়েছে যতদিন একটি জঙ্গী ও বেঁচে থাকবে ততদিন এই লড়াই চলবে।”

 

ডেমোক্রেটিক বাহিনীর মতে, ৬০০ জঙ্গী এখনো ঘাঁটি গেড়ে রয়েছে। গত কয়েক সপ্তাহে আই এস জঙ্গিদের পরিবার সহ প্রায় ৩৭ হাজার নাগরিক ওই এলাকা  ছেড়ে চলে গিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তরের দাবি, গত কয়েক সপ্তাহে সিরিয়ায় ৯৫ শতাংশ এলাকা দখলমুক্ত হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের মতে, ঘাঁটি ধ্বংস করে খুশি হওয়ার কিছু নেই। সিরিয়াতে আইএস জঙ্গিদের স্লিপার সেল এখনো রীতিমতো রয়েছে। তাছাড়া জঙ্গিদের গ্রাউন্ড ওয়ার্ক থামেনি।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *