Breaking News
Home / TRENDING / বেহালায় জোম্যাটোর জার্সি পুড়িয়ে ডেলিভারি বয়ের চাকরি ছাড়ল একদল যুবক

বেহালায় জোম্যাটোর জার্সি পুড়িয়ে ডেলিভারি বয়ের চাকরি ছাড়ল একদল যুবক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লাদাখের গালওয়ান ঘাঁটিতে পিপলস লিবারেশন আর্মির (People Liberation Army) হামলায় ভারতীয় জনের মৃত্যুর পর থেকেই দেশের চীনা পণ্য বয়কটের দাবি উঠেছে। এবার চিনা যোগ থাকায় দক্ষিণ কলকাতার বেহালায় জোম্যাটোর জার্সি পুড়িয়ে সংস্থার ডেলিভারি বয়ের চাকরি ছাড়ল একদল যুবক। শনিবার সন্ধ্যায় বেহালা এলাকায় জ্যোমেটো কোম্পানির ৬৫ জন মতো ডেলিভারি বয় জামাতোর জার্সি পুড়িয়ে কাজ ছাড়ল। রবিবার বেহালা এলাকাতেও জোম্যাটোর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ভারতীয় সেনাবাহিনীর নামে জয়ধ্বনি দেয় ওই যুবকরা। এমন সিদ্ধান্ত প্রসঙ্গে ওই যুবকরা জানিয়েছে, সম্প্রতি কোম্পানি সঙ্গে যুক্ত এক আধিকারিকের সঙ্গে কথা তারা জানতে পারে এই কোম্পানিতে চিনের একটি কোম্পানির শেয়ার রয়েছে। তাই তাঁরা আর জোম্যাটোতে না কাজ করার সিদ্ধান্ত নেন।

এক ডেলিভারি বয়ের বক্তব্য, আমাদের ভারত থেকে টাকা ইনকাম করে চিনে নিয়ে যাবে এটা আমরা মানতে পারব না। কারণ প্রসঙ্গে বিগত কয়েকদিন ধরে ভারত এবং চিনের সঙ্গে সম্পর্কের অবনতি ও ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর কথাও উল্লেখ করেছেন তাঁরা। তাই চিনের কোম্পানির শেয়ার থাকার জন্য জোমাটোকে বয়কট করে তারা কাজ ছাড়লেন। ২৬০ জন ডেলিভারি বয় জোমাটো (Zomato) থেকে পদত্যাগ করলেন। পাশাপাশি বেহালা ডায়মন্ড হারবার রোডে বিক্ষোভ প্রদর্শন করে সাধারণ মানুষকে অনুরোধ করলো যেন মানুষ জোম্যাটো থেকে কোনও খাদ্য দ্রব্য না কেনেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *