নিজস্ব সংবাদদাতা:
ত্রিপুরার বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । ত্রিপুরায় বন্যা ত্রানে সেনা ও এনডিআরএফের সাহায্য চাইলেন তিনি।গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত ত্রিপুরা। সবথেকে ক্ষতিগ্রস্থ জেলা উনকোটি, ঢলাই এবং গোমতি। গত কয়েকদিনে ৪ জনের মৃত্যু হয়েছে । ইতিমধ্যেই উনকোটির কৈলাস শহরে ত্রাণ শিবির খোলা হয়েছে । বৃহস্পতিবার সেই ত্রাণ শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news