চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রেড জোন (Red Zone) ছাড়া দেশের অন্যান্য অংশে সেলুন, পার্লার চালু হয়েছে শনিবার থেকে। তবে এখনই এইগুলি যাওয়া কতটা স্বাস্থ্যসম্মত হবে তা নিয়ে প্রশ্ন উঠছিল আগে থেকেই। এবার সেই আশঙ্কাকেই সত্যি প্রমাণিত করে সামনে এল এমন খবর যাতে জানা গেল চুল কাটতে গিয়ে মধ্যপ্রদেশে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন করোনায়। এই রাজ্যের খারগোন জেলায় ৯ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।
এঁদের মধ্যে ৬ জনই একই গ্রামের। এই ঘটনা সামনে আসার পর খোঁজখবর নিতে গিয়ে মাথায় হাত প্রশাসনের কর্তাদের। এই ৬ জন চুল কাটতে একই নাপিতের কাছে গিয়েছিলেন। সেই নাপিত অপরিষ্কার এবং সংক্রামিত পোষাকে এঁদের চুল কাটেন এবং ক্ষৌরকর্ম করেন। সেখান থেকেই সংক্রামিত হন বাকিরা। এক গ্রামে ৬ টি পজিটিভ কেস আসায় নড়েচড়ে বসেন সবাই। এর পর আরও ৩ টি পজিটিভ কেস আসে সেই রাতেই। তখনই আক্রান্তদের বাড়ির লোককে কোয়রান্টিনে পাঠানো হয়। গ্রাম সিল করে দেয় পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news