নীল রায়।
ভূয়োয় ডিগ্রি মামলায় আগামী ১৩ আগস্ট দিল্লির নিম্ন আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার এই মামলায় দিল্লির আদালতে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী আদালতকে জানায় সংসদের কাজে ব্যস্ত থাকার কারণে ডায়মন্ডহারবারের সাংসদ হাজির হতে পারবেন না। এদিন তাঁর আইনজীবীর বক্তব্য শোনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১৩ আগস্ট হাজিরা দিতে নির্দেশ দেন অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক।
প্রসঙ্গত, দিল্লির আইনজীবী সার্থক চতুর্বেদী আদালতে মামলা দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই মামলায় বলা হয় ২০১৪ ও ২০১৯ সালে নিজের হলফনামায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুটি ডিগ্রির কথা বলেছেন তা পুরোপুরি ভুয়ো। এমবিএ ও বিবিএ ডিগ্রি দুটি তিনি দিল্লির আই আই পি এম থেকে নিয়েছেন বলে হলফনামায় বলা হয়েছে। কিন্তু ওই ডিগ্রী দুটি ভুয়ো! সেই মামলায় এদিন তাঁর আদালতে হাজির হওয়ার কথা থাকলেও সংসদের ব্যস্ততার কারণে আদালতে গরহাজির ছিলেন অভিষেক। আগামী ১৩ আগস্ট হাজিরার দিন ধার্য্য করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
I sorry to note that before passing BBA, he should have passed School Final And higher secondary Exams, has he got that proof.