সূর্য সরকার।
রবিনসন স্ট্রিট (Robinson street) কাণ্ডের ছায়া এবার লেকটাউন। মায়ের পচা গলা দেহ আঁকড়ে রেখেছিল ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি সোমবার রাতের। পল্লিশ্রী পল্লীর একটি তিনতলা বাড়ির নীচের তলায় থাকতেন কমলা দেববর্মন (৭৫)। সঙ্গে থাকতেন তাঁর একমাত্র ছেলে শুভ দেববর্মন। স্থানীয় সূত্রে খবর, কমলা দেবীর স্বামী কাজ করতেন কাশীপুর (Kashipur) গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে। স্বামীর মৃত্যুর পর তাঁর পেনশনেই সংসার চলত। প্রতিবেশীরা শেষবার কমলা দেববর্মনের কান্নার আওয়াজ পান বেশকিছু দিন আগে। গত কয়েকদিন কোনও আওয়াজ পাননি তাঁরা।
সোমবার পচা গন্ধ বেরোতে থাকে তাঁর ঘর থেকে। স্থানীয়রাই পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। এক প্রত্যক্ষদর্শীর কথায়, জানালা দিয়ে দেখি মেঝেতে পড়ে রয়েছে বৃদ্ধার দেহ। গায়ে পিপড়ে ধরেছে। খাটের ওপরে শুয়ে রয়েছে ছেলে। ছেলের বক্তব্য, “মা বেঁচে রয়েছে।” এসব দেখে পুলিসে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে বদ্ধ ঘরে মায়ের পচাগলা দেহ মাটিতে পড়ে রয়েছে বিছানায় শুয়েছিল মানসিক ভারসাম্যহীন ছেলে শুভ। পুলিশকে শুভ জানিয়েছে তাঁর মা বেঁচে রয়েছে। অযথা পুলিশ হয়রানি করছে। পুলিশ সূত্রে খবর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু নাকি অন্য কোনও কারণে তা ঘটেছে খতিয়ে দেখা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news